সাদামাটা ভাবে পালিত হচ্ছে পূদাঁইহাট শহরের শতাব্দীপ্রাচীন রাস উতসব - The News Lion

সাদামাটা ভাবে পালিত হচ্ছে পূদাঁইহাট শহরের শতাব্দীপ্রাচীন রাস উতসব




দি নিউজ লায়ন ;   করোনা আবহে  সাদামাটা ভাবে পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরের শতাব্দীপ্রাচীন রাস উতসব। তবে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তাই এবার রাস উৎসবের অনেক কিছু কাট হয়েছে। বাজেটও তাই কমেছে। রাস উৎসব হলেও তা করোনা বিধি মেনেই হচ্ছে। শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলনভূমি দাঁইহাট। দাঁইহাটের রাস উৎসব  ঐতিহ্যমন্ডিত। 


এই দাঁইহাটের রাসের ইতিহাস বহু বছরের পুরোনো। রাস উৎসবের পুরনো নাম পট পূর্নিমা। মানে আগে ছবি এঁকে পুজো হতো। সময়ের সাথে রাস উৎসবের পরিবর্তন ঘটে থিমের ছোঁয়া লেগেছে। এখানকার রাস পূর্নিমা আগের চেয়ে অনেক সুসর্জ্জিত। রাসের বিবর্তনের সাথে বর্তমানে পুজোর সংখ্যাও বেড়েছে। তবে এবার করোনার জন্য পুজোটা হচ্ছে। বাদবাকি সবকিছুতে কাটাছাঁট হয়েছে।


 দাঁইহাট পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন শিশির মণ্ডল সাংবাদিককে বলেন, "আমরা প্রত্যেক পুজো কমিটির প্রতিনিধিদের কাছে আবেদন করেছি করোনা বিধি মেনেই সবকিছু করতে।  এছাড়া মণ্ডপে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার হচ্ছে কিনা নজর রাখতে।"


 স্থানীয় সূত্রে জানা যায়, দাঁইহাটে মোট ৬৬ টি পুজোকমিটি রয়েছে।তার মধ্যে ৫৮ টি সরকারি অনুমতি প্রাপ্ত। এর মধ্যে ১৭ টি পুজো কমিটি থিমের পুজো করে। বাকিগুলি শোভাযাত্রা করে। তবে এবার করোনার জন্য সাদামাটা পুজো হচ্ছে। কোনো শোভাযাত্রা হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.